মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর থানায় কর্মরত (শিক্ষানবিশ) পুলিশের উপ-পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন নামে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় পার্শ্ববর্তী ফরিদপুরের বোয়ালমারী থানা সদরের সুতাসি ব্রিজ এলকায় এই দূর্ঘটনা ঘটে।
মহম্মদপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, থানায় কর্মরত (শিক্ষানবিশ) পুলিশ উপ-পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন শনিবার সকালে মাদক উদ্ধার অভিযানে পার্শবর্তী ফরিদপুরের বোয়ালমারী এলাকায় যান। সকাল সাড়ে ১১ ঘটিকায় সুতাসি ব্রিজ এলাকায় যাওয়ার পর পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মেহগনি গাছের উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক দূর্ঘটনায় নিহত মোঃ বোরহান উদ্দিন যশোর জেলার অভয়নগর থানার পায়রা গ্রামের মোঃ কোবাদ আলীর ছেলে।
দূর্ঘটনার খবর পেয়ে মাগুরা জেলা সহকারী অতিরিক্ত পুলিশ সুপার (শালিখা সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে যান ও যাবতীয় বিষয় তদারকি করেন।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান বলেন, দূর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
