Home সারাদেশ মাগুরার রাকিবের সফল মেরুদণ্ডের অস্ত্রোপচার, সকলের দোয়া কামনা

মাগুরার রাকিবের সফল মেরুদণ্ডের অস্ত্রোপচার, সকলের দোয়া কামনা

0

মাগুরা প্রতিনিধি:
মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের যুবক রাকিব হোসেন একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ড ভেঙে দুই ভাগ হয়ে যায় এবং একটি পা ভেঙে যায়। এছাড়া শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রথম জানতে পারেন স্থানীয় সাংবাদিকরা। জানা যায়, রাকিবের চিকিৎসা ব্যয় অত্যন্ত ব্যয়বহুল এবং তাঁর পরিবার এই ব্যয় বহনের সামর্থ্য রাখে না। চিকিৎসা না করাতে পারলে তাঁর জীবন হুমকির মুখে পড়তে পারত।

একজন মানবিক হৃদয়ের মানুষ রাকিবের অসুস্থতার খবর ফেসবুকে দেখে চিকিৎসার পুরো দায়িত্ব নেন। তাঁর উদ্যোগ ও সহায়তায় আজ রাকিব হোসেনের ৫ ঘণ্টা ৪০ মিনিট দীর্ঘ মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফল হয়েছে এবং রাকিব ধীরে ধীরে সুস্থতার পথে রয়েছে।

এই মুহূর্তে রাকিবের জন্য প্রয়োজন আমাদের সকলের দোয়া ও শুভকামনা।
আল্লাহ পাক যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন—এই প্রার্থনাই আমাদের সকলের।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version