Home জাতীয় মালয়েশিয়ায় মহম্মদপুরের যুবককে হত্যা

মালয়েশিয়ায় মহম্মদপুরের যুবককে হত্যা

0

রাসেল মিয়া (মহম্মদপুর) মাগুরা প্রতিনিধিঃ মাগুরা মহম্মদপুর উপজেলার রমজান হোসেন (২৫ ) নামে এক মালয়েশিয়ায় প্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮ ঘটিকায় মালয়েশিয়া পোর্ট কেলাং এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর মায়ানমারের ৮যুবককে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। নিহত যুবক মহম্মদপুর উপজেলার জাঙ্গালীয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ।

রমজানের পাশে থাকা বন্ধু হানজালা ইসলাম জানান, মালয়েশিয়ার পোর্ট কেলান নামে একটি বান্ডিল ফ্যাক্টরিতে কাজ করত রমজান। কাজের সুবাদে মালিকসহ সকলের সাথে তার ভাল সম্পর্ক ছিল। রমজানের কাজের পারদর্শিতা থাকায় তাকে কোম্পানীর মালিক লিডারশিপের দায়িত্ব দেন। বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেননি মায়ানমারের কয়েক যুবক। সেই থেকেই রমজানের সাথে শুরু হয় মনমালিন্য।

ঘটনার দিন শুক্রবারে ও কাজ করছিলেন রমজান। কাজের সময় মায়ানমারের এক নারি সহ অন্যান্যদের সাথে হাসি তামাশায় জড়িয়ে পড়েন। বিষয়টি তার ফ্রাক্টরির মায়নমারের কয়েকজন পুরুষ সহকর্মী ভালোভাবে মেনে নিতে পারেনি। এ সময় ওই ফ্যাক্টরির বস তাদেরকে কাজের সময় হাসি-তামাশা বন্ধ করেন অন্যথায় পুলিশকে জানাবেন বলে ভয় দেখান।

এ বিষয়ে মায়ানমারের এক যুবকের সাথে তার কথাকাটাকাটি হয়।

পরে কাজ শেষ করে বাসায় ফেরার সময় বাস থেকে নামার সময় কয়েকজন মায়নমারের যুবক তাকে মারধর ও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে শনিবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন।

রমজানের পিতা আব্দুর রাজ্জাক বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে । তিনি এ হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।

রমজানের স্ত্রী-দুটি কন্যা সন্তান রয়েছে। ২ বছর আগে রমজান মালয়েশিয়ায় পাড়ি জমান।

রমজানের স্ত্রী বলেন, একটু ভালোভাবে বাঁচার জন্য ধার দেনা করে মালয়েশিয়া গেছেন তার স্বামী। অনেকদিন যাবৎ সেখানে বেকার থাকার পর ১ বছর হলো কাজ শুরু করেছিল। এখনও ধারের ৩ লক্ষ টাকা পরিশোধ করতে পারেনি রমজান। দুই সন্তানের মধ্যে বড় মেয়েটি প্রতিবন্ধী। সামনের দিনগুলো কেমনে চলবে বলতে গিয়ে বারবার মুর্ছা যাচ্ছিলেন তিনি।

শেষবারের মত স্বামীর মুখ দেখতে ব্যাকুল রমজানের স্ত্রী-সন্তান ও তার পরিবার।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার বলেন , বিষয়টি এখনও তিনি জানেননা তবে বিস্তারিত জেনে রমজানের মরদেহ দেশে আনার বিষয়ে সকল সহযোগীতা করা হবে বলে তিনি জানান।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version