Home সারাদেশ মিথ্যা মামলায় আড়াই বছর পর মুক্তি পেলেন আহমদ আলী সাইফী

মিথ্যা মামলায় আড়াই বছর পর মুক্তি পেলেন আহমদ আলী সাইফী

0

শামীম আহমেদ, কুমিল্লা লালমাই প্রতিনিধি : গত ২১ অক্টোবর ২০২২ ইং তারিখে নারায়ণগঞ্জের ফতুল্লায় তার মাদরাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এর ‘আনসার আল ইসলাম’ এর সদস্য বানিয়ে গ্রেপ্তার হয়েছেন আহম্মদ আলী সাইফী (২৬)।আজমেরীবাগ এলাকার নিজ মাদরাসা থেকে জোরপূর্বক ভাবে কোন তথ্য প্রমাণ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়। রাতে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

আহম্মদ আলী সাইফী (২৬)। তিনি মাষ্টার আলী আশরাফের ছেলে। গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার হলদিয়ায় গ্রামের বাসিন্দা।গ্রামবাসীর কাছ থেকে জানা যায়,ছেলেটি অত্যন্ত নম্র এবং ভদ্র।তার ব্যক্তি জীবনে কোন অন্যায় কাজ করতে দেখেননি গ্রামবাসী।

নব্য বিয়ে করা স্ত্রী এবং ছেলে (৩ মাস) বয়স রেখে বিনা দোষে কোন তথ্য প্রমাণ আদি ছাড়াই কারাবরণ করতে হয় এই যোগ্য মাদ্রাসা শিক্ষককে।তার জীবন ছিলেন অত্যন্ত সাদামাটা। দেশের সাথে বেঈমানি করা তো দূরের কথা, গ্রামের মানুষের দিকে কখনো খারাপ নজরে তাকায় নি বলে জানা যায়।

গত ফ্যাসিস্ট সরকারের আমলে করা মিথ্যা মামলার কারণে আজ আড়াইটি বছর তার সে তার স্ত্রী সন্তান এবং মাদ্রাসার শিক্ষার্থীর কাছ থেকে বঞ্চিত।শুধু তিনি নয়, বাংলাদেশের শত শত হাজার হাজার নির্দোষ আলেমকে কারা বরণ করতে হয় ফ্যাসিস্ট সরকারের আমলে।

গত ০৭ জানুয়ারি ২০২৪ সালে জামিন পেয়েও তাকে মুক্তি করা হয় নি মামলার বিভিন্ন জটিলতা দেখে। এরপর উচ্চ আদালতে মামলাটি প্রেরণ করা হয় প্রেরণ করা হয়।

শুধু তাই নয়, তার পরিবার কে নানান ভাবে হয়রানির শিকার হতে হয়েছে এবং তাদেরকে আর্থিকভাবে একেবারে নিঃস্ব করে দেওয়া হয়েছে।তথাকথিত ফ্যাসিস্ট সরকার।

বাংলার জমিন পুনরায় স্বাধীনতার পর গত ২৬ জানুয়ারি উচ্চ আদালত তাকে জামিন দিয়েছে।উচ্চ আদালতে জামিন পাওয়ার পরও নানা আইনি জটিলতার কারণে বের হতে দেয়নি এই নিরপরাধ আলেমকে।
সমস্ত আইনি জটিলতা পেরিয়ে আজ ০৫ ই ফেব্রুয়ারি তিনি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন পেয়ে তার পরিবার এর কাছে ফিরে আসেন এবং মুক্ত বাতাসে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version