Home সারাদেশ মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২ কোটি ৪৮ লক্ষ টাকার...

মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২ কোটি ৪৮ লক্ষ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

0

পদ্মা ও কাঁচপুর এলাকায় বিশেষ অভিযান, জব্দকৃত চিংড়ি নদীতে অবমুক্ত

ঢাকা, বাংলাদেশ:
বাংলাদেশ কোস্ট গার্ড মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে পৃথক দুইটি অভিযানে প্রায় ২ কোটি ৪৮ লক্ষ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে। বুধবার (০১ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি মিনি পিকআপ তল্লাশি করা হলে প্রায় ৪০ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৮ লক্ষ ১২ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়।

অপরদিকে একই দিনে সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা দ্বারা বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে কুমিল্লা থেকে সাতক্ষীরাগামী দুইটি মাইক্রোবাস তল্লাশি করা হলে ২ কোটি ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৪১ লক্ষ ৫০ হাজার পিস চিংড়ি রেণু জব্দ করা হয়।

জব্দকৃত চিংড়ি রেণু যথাক্রমে পদ্মা ও মেঘনা নদীতে সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে অবমুক্ত করা হয়। পিকআপ ও মাইক্রোবাসের চালক এবং হেল্পারদের মুচলেকা নিয়ে যানবাহন ছাড়পত্র দেওয়া হয়।

সাব্বির আলম সুজন আরও বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। অবৈধ চিংড়ি পাচার রোধ করতে আমাদের বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।”

স্বাক্ষরিত:
সাব্বির আলম সুজন
লেফটেন্যান্ট কমান্ডার (বিএন)
মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version