মসিয়ার রহমান কাজল,বেনাপোল:
যশোর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে তেরো লক্ষ ঊনপঞ্চাশ হাজার আটশত টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের পণ্য সামগ্রী আটক হয়েছে।
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল আন্দুলিয়া ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধীঅভিযান চালিয়ে বিদেশী মদ,ভারতীয়,গাজা ফেন্সিডিল,শাড়ী,কম্বল,থ্রি-পিস,ঔষধ কস মেটিক্স-সামগ্রী আটক করে।
আটককৃত মালা মালের মূল্য১৩,৪৯,৮০০,
তেরো লক্ষ ঊনপঞ্চাশ হাজার আটশত টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধিনায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম সব-সময়ই অব্যাহত থাকবে।
