Home জাতীয় মাটিরাঙ্গাতে পুলিশের অভিযানে দস্যুতা”সহ দুর্ধর্ষ ০২ ডাকাত গ্রেফতার!

মাটিরাঙ্গাতে পুলিশের অভিযানে দস্যুতা”সহ দুর্ধর্ষ ০২ ডাকাত গ্রেফতার!

0

নিজস্ব প্রতিবেদক : মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে দস্যুতার কাজে ব্যবহৃত সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামালসহ দুই দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার।

গত ০৪/৩/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ০২ টা থেকে ০৩ টার মধ্যে কয়েকজন দুষ্কৃতিকারী মাটিরাঙ্গা পৌরসভাধীন ০২ ওয়ার্ডে বাদী মোহাম্মদ মঞ্জুর ইসলামের বসত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় মাটিরাঙ্গা থানার মামলা নং ০১; তারিখ ০৪/৩/২০২৫; ধারা- ৩৯৪ পেনাল কোড রুজু হয়। উক্ত ঘটনার পর হতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর নির্দেশনায় মাটিরাঙ্গা থানা পুলিশ আসামি গ্রেফতার করা”সহ মালামাল উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৫/৩/২০২৫ ইং তারিখ রাত অনুমান ০৯ টার সময় মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ১০ নং মুসলিম পাড়াস্থ নাঈম এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে দুই জন পেশাদার দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের স্বীকারোক্তি ও দেখানো মতে নিম্ন বর্ণিত মালামাল উদ্ধার করা হয়:- ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও অস্ত্রঃ ০১) কোরাবারী ০১ টি, ০২) ঘরের দরজা ভাঙ্গার যন্ত্র ০২ টি, ০৩) ধামা ০১ টি, ০৪) চাকু ০১ টি, ০৫) চাপাতি ০১ টি, ০৬) হাসুয়া ০২ টি, ০৭) ছাই বর্ণের বোরখা ০১ টি।

লুণ্ঠিত মালামালঃ
০৮) মোবাইল ফোন ০৪ টি, (স্মার্ট ফোন ০১ টি এবং বাটন ফোন ০৩ টি), ০৯) নগদ ৩৫,০০০/- টাকা, ১০) স্বর্ণালী বর্ণের চুড়ি ০২ টি, ১১) স্বর্ণালী বর্ণের কানের দুল ০১ জোড়া, ১২) কাপড়ের শপিং ব্যাগ ০১ টি।

গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ-
০১) নাঈম আল সুলতান প্রকাশ নাঈম (৩১),
পিতা-সফিকুল ইসলাম, মাতা-রত্না বেগম, সাং-১০ নং মুসলিম পাড়া, ০১নং ওয়ার্ড, মাটিরাঙ্গা পৌরসভা, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা।
*তার বিরুদ্ধে এখন পর্যন্ত নোয়াখালী জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে ০২ টি ও ০২ টি ডাকাতির প্রস্তুতি মামলার তথ্য পাওয়া গেছে।*

০২) মোঃ ইউসুফ প্রকাশ কালা (৩৫),
পিতা-তছির আহম্মদ, মাতা-আমেনা বেগম, সাং-কল্যানপুর, শেখ বাড়ি, ১৮নং কুশাখালী ইউপি, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর।
*তার বিরুদ্ধে এখন পর্যন্ত নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে ০৩ টি, ডাকাতির ০২ টি, ডাকাতির প্রস্তুতি ০১ টি, চুরির ০১ টি এবং ০১ টি মাদক (মোট ০৮ টি) মামলার তথ্য পাওয়া গেছে।*

এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুন্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে গণমাধ্যমেকে জানিয়েছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version