Home জাতীয় রাষ্ট্রপতির অপসারণ কোন প্রক্রিয়ায় হবে, তা নিয়েই আলোচনা চলছে: হাসনাত আব্দুল্লাহ

রাষ্ট্রপতির অপসারণ কোন প্রক্রিয়ায় হবে, তা নিয়েই আলোচনা চলছে: হাসনাত আব্দুল্লাহ

0

অনলাইন ডেস্ক:-  রাজনৈতিকভাবে সবাই চাইছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করতে। তবে কোন প্রক্রিয়ায় হবে, তা নিয়েই আলোচনা চলছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ রোববার (২৭ অক্টোবর) ১২ দলীয় জোটের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, রাষ্ট্রপতিকে চলে যেতে হবে, এ বিষয়ে সবাই নীতিগতভাবে একমত। তবে অপসারণের প্রক্রিয়া কী হবে সে বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে ঐকমত্যের দরকার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় নীতিগতভাবে রাষ্ট্রপতির অপসারণে একমত হওয়ার কথা জানিয়ে গণতন্ত্র মুক্তির আন্দোলনে বিএনপিসহ যারা মাঠে ছিল, তাদের সবার মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানান ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version