Home সারাদেশ লালমনিরহাটে বিএনপি নেতার উপড় অতর্কিত হামলায় আহত ০১

লালমনিরহাটে বিএনপি নেতার উপড় অতর্কিত হামলায় আহত ০১

0

লালমিনিরহাট, প্রতিনিধি:- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও ভোটমারী ইউনিয়ন বিএন‌পির আহবায়ক শহিদুল ইসলাম(৫০) কে মারধ‌রের অ‌ভি‌যোগ উঠে‌ছে।

রবিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক। এ ঘটনায় শনিবার রাতে ভুক্ত‌ভোগী ওই নেতা কালীগঞ্জে থানায় একটি লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন। এর আগে গত শনিবার রাতে ভোটমারি ইউনিয়ন বিএনপির আহবায়ক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম স্থানীয় ভুল্যারহাট বাজার থেকে ফেরার পথে রাজু লেবু,শিপুসহ কয়েকজন তার উপড় হামলা করে। পরে স্থানীয়রা ওই বিএনপি নেতাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

অ‌ভি‌যোগ ও স্থানীয় সূ‌ত্রে জানাযায়, বিএনপি নেতা শহিদুল ইসলামের ছেলে মুনান(২৮)কে নিয়ে স্থানীয় রাজু,লেবু,শিপুদের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে বিএনপি নেতা শহিদুলকে একা পেয়ে রাজু,লেবু,শিপুসহ কয়েকজন তার উপড় হামলা করে। পরে স্থানীয়রা ওই বিএনপি নেতাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে রাজু,লেবু,শিপুসহ ৯জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণাৎ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে।

বিএনপি নেতা শহিদুল ইসলাম জানান, ফ‌্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে রাজু,লেবু,শিপু দলীয় প্রভাব খাটিয়ে আমার উপর বিভিন্ন সময় নির্যাতন করেছে। আমার ছেলেকে তারা বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার থাকাকালীন মামলা আদায় করা হয়েছিল সেই ক্ষোভ থেকে গত শনিবার রাতে তারা আমার উপর অতর্কিত হামলা চালায়।

শহিদুলের ছেলে মুনান জানান, আমার বাবা স্থানীয় ভুল্যার হাট বাজারে গেলে বাবাকে গতিরোধ করে রাজুসহ ১০/১৫জন হামলা চালায়। পরে আমার বাবাকে বেধড়ক মারধর করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সেলিম মালিক জানান, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version