Home সারাদেশ শহরের ফুটপাত দখলমুক্ত করতে শ্রীমঙ্গল পৌরসভার উচ্ছেদ অভিযান

শহরের ফুটপাত দখলমুক্ত করতে শ্রীমঙ্গল পৌরসভার উচ্ছেদ অভিযান

0

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : শহরের সৌন্দর্য বাড়ানো এবং নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খান এবং

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ পৌরসভা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
শ্রীমঙ্গল পৌরসভা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, “শহরকে যানজটমুক্ত রাখা এবং সৌন্দর্য রক্ষার জন্য পৌরসভার পক্ষ থেকে স্টেশন রোড, মৌলভীবাজার রোড এবং হবিগঞ্জ রোডসহ বিভিন্ন প্রধান সড়কে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ফুটপাতে দোকানপাট এবং ভাসমান ব্যবসায়ীদের পসরা উচ্ছেদ করা হয়। এসব দোকানগুলো ফুটপাতে বসানো থাকায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং রাস্তার সৌন্দর্য নষ্ট হচ্ছিল।”
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, “আমাদের উদ্দেশ্য হলো, শহরের সৌন্দর্য রক্ষা এবং পথচারীদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করা। ফুটপাতে ব্যবসা করা কিছু দোকানি অবৈধভাবে বসে ছিলেন। যার কারণে সাধারণ মানুষ চলাচলে অসুবিধা হতো। আমরা তাদের সতর্ক করেছি এবং ভবিষ্যতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে যাতে শহরের ফুটপাতগুলো দখলমুক্ত থাকে এবং পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। অভিযানের সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version