জিয়াউর রহমান,শ্রীপুর (মাগুরা): ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শ্রীপুর বাস স্ট্যান্ডে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মো. নাজিরুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ হোসেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার
সাধারণ সম্পাদক হাফেজ মো. মনিরুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাসরুর হুসাইন ফরাজি, শ্রীপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার যুব আন্দোলনের সভাপতি মো. সোলাইমান হোসেন ও শ্রমিক আন্দোলনের সভাপতি মো. শাহীনুর রহমান প্রমুখ।
