Home সারাদেশ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

0

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যের পাঠ্যপুস্তক তুলে দেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক, শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমদ, স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী এবং এমএসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সহকারী পরিদর্শক আবুল হোসেন, স্কুলের অভিভাবক মুহাম্মদ কালু গাজী প্রমুখ।
স্কুলের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আফসার মিয়া, মঈন উদ্দিন মুন্সি মুহিন, কাওছার আহমদ সম্রাট, সাইফুল ইসলাম চৌধুরী, মাখন সবর, নেছার আহমেদ এবং তাসলিমা আক্তার চৈতি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version