Home জাতীয় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0

মৌলভীবাজার প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট সড়কে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (১ মার্চ) দুপুরে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূইয়া।

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমদ, ছওতুল হেরা নূরানীয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক এবং ব্যবসায়ী আলাউদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক সাদিকুর রহমান, আলী আহমদ, হাবিবুর রহমান, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মো. আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ স¤্রাট, মাখন সবর, জয়া রবি দাস, তাসলিমা জান্নাত চৈতি, তাসনিম রহমান তৃষা প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুনস্কার তুলে দেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version