Home সারাদেশ শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সকল ইউনিয়ন ও ওয়ার্ড পরিচিতি সভা

শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সকল ইউনিয়ন ও ওয়ার্ড পরিচিতি সভা

0

মৌলভীবাজার প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের ৯টি ইউনিয়ন ও ৮১টি ওর্য়াড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের মনাই উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মো. মহিউদ্দিন জারুর সভাপতিত্বে ও সদস্য সচিব টিটু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির
সদস্য মো. দুরুদ আহমদ মাষ্টার, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন (তাজু) ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আ. মুহিত কদর। দীর্ঘদিন পর অনুষ্ঠিত পরিচিতি সভায় শ্রীমঙ্গল উপজেলা যুবদলের ৯টি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও ৮১টি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version