(শ্রীপুর, মাগুরা প্রতিনিধি) : মাগুরার শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আইয়ুব হোসেন খানের ভাগ্নি রেবেকা খাতুন (৩৬) আজ ৯ জুলাই ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রেবেকা দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করছিল।সে শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের আব্দুস সালাম মোল্যার মেয়ে। রেবেকা ৩ ভাই বোনের মধ্যে ছোট। মৃত্যুর আগ পর্যন্ত সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করত ।
সাংবাদিক আইয়ুব হোসেন খান বলেন , আমরা ভাগ্নি রেবেকা খুব মেধাবী ছাত্রী ছিল। সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় ২০০৬ সালে জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ থেকে অংশগ্রহণ করে সম্মিলিত মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করে।ছাড়াও রেবেকা বিএ গ্রুপ পর্যায়ের মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করে। শিক্ষাজীবনে কৃতিত্বের সময় বাংলাদেশের বহুল প্রচারিত একটি দৈনিকে তার ইন্টারভিউ ছাপা হয়, তাতে সে উল্লেখ করেছিল শিক্ষাজীবন শেষে সে শিক্ষকতা করতে চায়। সে আশা তার পূরণ হয়েছিল ঠিকই কিন্তু বিধাতার লেখা খন্ডন করা সম্ভব হয়নি । অকালে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো । তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করেন।
