Home সারাদেশ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাবো‘পররাষ্ট্র উপদেষ্টা...

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাবো‘পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

0

 নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেছেন, সব দেশের সাথে আমরা সু-সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি আমরা ভালো সম্পর্ক চাই তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে। বাংলাদেশের বিরুদ্ধে প্রচন্ডভাবে প্রোপাগান্ডা চলছে। আমরা জানি এটা একটা সার্বিক ষড়যন্ত্রের অংশ। যতটুক সম্ভব আমরা এটি মিটআপ করার চেষ্টা করছি। যারা আমাদের কথা শুনতে রাজি আছে তাদের সাথে কথাবার্তা চলছে। বাংলাদেশের মানুষ অনেক বেশি ইউনিফায়েড এখন। তাদের বিরুদ্ধে এসব করে বড়ধরনের কোনো ব্যবস্থা নিতে পারবেনা।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর রায়পুরা ও বেলাব উপজেলায় সকল কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ ও সুধীজনদের সাথে আলাদা দুটি মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দ্বায়িত্ব দেয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাবো। রায়পুরা উপজেলায় ৩টি গ্যাস লাইনের সংযোগ আছে কিন্তু পর্যাপ্ত গ্যাস নাই। রায়পুরায় একটি ইপিজেড তৈরী করতে পারলে যুবকদের কর্মসংস্থান তৈরী হবে। এছাড়াও তিনি রায়পুরা রেলগেইটে যানজট নিরসন, রায়পুরায় দুটি থানা নির্মাণ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোঃ জাহিদ হোসেন, এমআরডিআই এর এ্যাডভাইজার সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ারকোমডর মোঃ খালিদ হোসেন, নরসিংদী জেলা জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান, সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব) সার্কেল আফসান আল আলম, সহকারী কমিশনার(ভূমি) শফিকুল ইসলাম , রায়পুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল জাব্বার সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version