Home জাতীয় স্পিকারের প্রশাসনিক দায়িত্বে আসিফ নজরুল

স্পিকারের প্রশাসনিক দায়িত্বে আসিফ নজরুল

0

অনলাইন ডেস্ক:-জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ঘোষণায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ড. শিরিন শারমীন চৌধুরীর পদত্যাগের ফলে স্পিকারের পদ শূন্য হওয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version