Home জাতীয় হিন্দুদের রাজনৈতিকভাবে ভাগ করার প্রক্রিয়া আওয়ামী লীগ শুরু করেছিল -অপর্ণা রায়

হিন্দুদের রাজনৈতিকভাবে ভাগ করার প্রক্রিয়া আওয়ামী লীগ শুরু করেছিল -অপর্ণা রায়

0

নিজস্ব প্রতিবেদক- বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় বলেন, হিন্দুদেরকে কোন রাজনৈতিক দল বিশেষ তকমা লাগাতে আর পারবে না। ভোটের সময় শুধু হিন্দুদেরকে ব্যবহার করা হতো। হিন্দুরা দেরিতে হলেও সেই সত্য অনুধাবন করতে পেরেছে । হিন্দুদের রাজনৈতিকভাবে ভাগ করার প্রক্রিয়া আওয়ামী লীগ শুরু করেছিল ।এখন আর কোন বিশেষ দল কানামাছি খেলা হিন্দুদের দিয়ে খেলাতে পারবে না।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির সভাপতি গৌতম মিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভদ্রের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয় শিব মন্দির প্রাঙ্গণে এক কর্মী সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন । কর্মীসভায় কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, সমীর সরকার, মিতা দত্ত, সুহৃদ, এ্যানিথা রায়, বনিল রায়, অজয় কর, শংকর সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version