Home সারাদেশ ০৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ০১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা এবং ৫৬৯...

০৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ০১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা এবং ৫৬৯ পিস ইয়াবাসহ আটক!

0

নিজস্ব প্রতিবেদক:- ভোলার ভেদুরিয়া হতে ০৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ০১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা এবং ৫৬৯ পিস ইয়াবাসহ আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ তারিখ সকারে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজী, সন্ত্রাসীসহ অন্যান্য অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলো। জনসাধারণ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে কোস্ট গার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৪ এপ্রিল ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ০২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ০৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ০১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা এবং নগদ ৪৪,৫১০/- টাকা সহ আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।

আটকৃত সন্ত্রাসীদের বিবরণঃ

মোঃ জাহাঙ্গীর (৬৫)
মোঃ মঞ্জু (৩৫)
মোঃ জিয়া (৩০)
আব্দুল আব্বাস (৩০) এবং
মোঃ সেলিম (২৬) সকলেই ভোলা জেলার সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা।

সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

স্বাক্ষরিত/-

মোঃ সিয়াম-উল-হক
লেঃ কমান্ডার বিএন
মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version