Home সারাদেশ কুমিল্লায় র‍‍্যাবের জালে আটক বিপুল পরিমাণের মাদক সহ ২ ব্যবসায়ী

কুমিল্লায় র‍‍্যাবের জালে আটক বিপুল পরিমাণের মাদক সহ ২ ব্যবসায়ী

0

কুমিল্লা প্রতিনিধি : ১৯ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ ভোরে র্যা ব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪৬ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১, সিপিসি ২ এর অধিনায়ক লে: মাহমুদুল হাসান ।
আটককৃতরা হলো ১৷ চট্টগ্রাম জেলার বন্দর থানার পূর্ব নিমতলা (দিয়ারবাড়ী) এলাকার মৃত হাজী মোঃ ইউনুস এর ছেলে মোঃ আলমগীর (৫১) ও ২৷ একই থানার পূর্ব নিকতলা (খয়রাতি মাঝির লেন) এলাকার মোঃ হারুন অর রশিদ এর ছেলে মোঃ ছাব্বির হোসেন টুটুল (৩৫) । এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ১৪৬ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত ট্রাক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যা ব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা ব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version