Home সারাদেশ দুর্নীতি ও শোষণমুক্ত রাষ্ট্র গড়তে হলে আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে...

দুর্নীতি ও শোষণমুক্ত রাষ্ট্র গড়তে হলে আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে হবে- অধ্যাপক মজিবুর রহমান

0

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, দুর্নীতি ও শোষণমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে হবে।

আওয়ামী লীগ গত পনের বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল। তারা দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আলেমদেরকে জেলে পুরে হত্যা করেছে। তারা গোটা দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল। এই দুঃশাসন থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় আন্দোলন ও সংগ্রাম হয়েছে। অবশেষে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতা যে স্বপ্ন নিয়ে জীবনের বিনিময় দেশকে মুক্ত করেছে আমাদেরকে সেই স্বপ্ন পূরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ জাতীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ছাত্র-জনতার ঋণ পরিশোধ করতে হবে।

২৫ জানুয়ারি (শনিবার) কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলা বাংলাদেশ জামায়াতের ইসলামীর উদ্যোগে দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমরা বিগত দেড় যুগ একটি বর্বর জাহিলি যুগ পার করে এসেছি। সে যুগে আমাদের অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না। ধর্মীয় অধিকার ছিল না। আইনের শাসন ছিল না। অর্থনৈতিক অধিকার ছিল না। আমাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানও খাবার ছিল না। নিরন্ন মানুষের আহাজারি এবং বস্ত্রহীন মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। তিনি বলেন, একদলীয় কর্তৃত্ববাদী শেখ পরিবারের নেতৃত্বে বাংলাদেশ জিম্মি হয়ে জাহিলিয়াতের অন্ধকারে ডুবে গিয়েছিল। তিনি বলেন, আবু সাঈদ ও তার বীর সাথীরা ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করে বাংলাদেশকে বিজয়ী করেছে। প্রয়োজন হলে আরও লক্ষ আবু সাঈদ রক্ত দিয়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নব্য ফ্যাসিবাদের মোকাবেলা করবে।তিনি বলেন, শেখ হাসিনা সরকার জামায়াতে ইসলামীকে নিঃশেষ করতে চেয়েছিল, কিন্তু করতে পারেনি। শেখ হাসিনা নিজেই নিঃশেষ হয়ে গিয়েছে।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক এডঃ মতিউর রহমান আখন্দ বলেন, গত সাড়ে ১৫ বছর হাসিনা সরকার মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করেছিল, ভোটাধিকার হরণ করেছিল। গাইবি মামলা দিয়ে মানুষকে জেলে পুরে রেখেছিল। নিজের গদি আজীবনের জন্য পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনি আরো বলেন, এদেশের মানুষ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্য থেকে মুক্তি পেতে চেয়েছে। কিন্তু আমরা এ দখল বাণিজ্য থেকে এখনো মুক্তি পাইনি। তিনি বলেন, আমাদের বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দলীয় স্বার্থের আগে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। পুরনো ফ্যাসিবাদ বা নব্য কোনো ফ্যাসিবাদ যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য আমাদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন জামাতে নেতাদের কে শেখ হাসিনা নির্দেশে কাদের মোল্লাকে ফাঁসি কার্যকর করেছে এবং বিশ্বনিন্দিত আল্লামা সাঈদী কে জেলে রেখে শেষ পর্যন্ত ক্রিমিনালী করে হত্যা করেছে।

দেবিদ্বার উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামী আমির অধ্যাপক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে মোঃ ফেরদৌস আহমেদ সঞ্চালনায় দেবিদ্বার উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়, আরো বক্তব্য রাখেন কুমিল্লা উঃ জেলা জামাতে ইসলামী আমির অধ্যাপক আঃ মতিন জেলা সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার সাবেক জামাতের মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা সরকার, জামায়াতে ইউনিয়ন ইউনিয়ন মূখ্যপাত্র ব্যারিষ্টার আবু বকর মোল্লা, গাজীপুর মহানগরীর সেক্রেটারি আবু সাঈদ মোঃ ওমর ফারুক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আমিনুল ইসলাম ও অধ্যাপক লোকমান হোসেন ভূইয়া, (বুড়িচং-বিপাড়া) জামাতের মনোনীত প্রার্থী ডঃ মোবারক হোসাইন, কুমিল্লা উঃ জেলার শিবিরের সভাপতি সানাউল্লাহ মিয়া, উপজেলার সাবেক আমির অধ্যাপক আঃ সালাম, অধ্যাপক মাওঃ রফিকুল ইসলাম, সাবেক পৌর আমীর ভিপি গোলাম মোস্তফা সরকার, শ্রমিক নেতা তমিজ উদ্দিন, সোলাইমান মাসুমসহ উপজেলা ও পৌর স্হানীয় নেত্ববৃন্দ বক্তব্য রাখেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version