Home সারাদেশ অসহায় দরিদ্রদের মাঝে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা নাগরিক পার্টির সেহেরি বিতরণ

অসহায় দরিদ্রদের মাঝে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা নাগরিক পার্টির সেহেরি বিতরণ

0

আজিজুল ইসলাম যুবরাজঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা নাগরিক পার্টির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেহেরি বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) গভীর রাতে রাজধানীর তেজগাঁও, ফার্মগেট, মহাখালী ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রায় দুইশত হত-দরিদ্র, রিক্সা চালক, অটোচালক, নিরাপত্তা প্রহরী ও রাস্তার পাশে শুয়ে থাকা ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে সেহরির প্যাকেট পৌঁছে দেন তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা নাগরিক পার্টির নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ, তেজগাঁও ও শিল্পাঞ্চল থানার প্রতিনিধি মোহাম্মদ সুমন ও মোহাম্মদ নুর আমিন।

 

 

সেহরি বিতরণকালে তারা বলেন, গরিব ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে তারা একসঙ্গে কাজ করে যাচ্ছেন। রমজান মাসের বরকত সবার মাঝে ছড়িয়ে দিতে এই সেহরি বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version