Home জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের গণ ইফতার আয়োজন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের গণ ইফতার আয়োজন

0

মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৫টায় ক্যাম্পাসের দুটি স্থানে এই আয়োজন করা হয়।

জানা গেছে, ইফতার আয়োজনকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এটি দুটি স্পটে ভাগ করা হয়। ছেলে শিক্ষার্থীদের জন্য স্পট-১ সাদ্দাম হলের সংলগ্ন ক্রিকেট মাঠে এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য স্পট-২ উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সামনে নির্ধারণ করা হয়। এতে প্রায় ১,৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন, রমজানের সিয়াম সাধনা তাকওয়া, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সারাদিন সিয়াম সাধনার পর একসঙ্গে ইফতার করার অনুভূতি ভিন্নমাত্রার। তিনি মনে করেন, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং তাদের ইমান ও আত্মশুদ্ধি আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, একসঙ্গে ইফতার করা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক। শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় ইফতার আয়োজনের উদ্যোগ নেওয়া উচিত।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version