Home জাতীয় কুমিল্লা রেলস্টেশনের চিহ্নিত ছিনতাইকারী র‍‍্যাবের হাতে আটক

কুমিল্লা রেলস্টেশনের চিহ্নিত ছিনতাইকারী র‍‍্যাবের হাতে আটক

0

কুমিল্লা প্রতিনিধি : সাম্প্রতিক কুমিল্লা জেলায় চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে যাওয়ায় র্যা ব-১১, কুমিল্লা গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রাতে র্যা ব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অস্ত্রসহ একজনকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‍‍্যাব ১১, সিপিসি২ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত ব্যাক্তি হলো কুমিল্লা জেলার হোমনা উপজেলার চান্দেরচর এলাকার মােজাফফর এর ছেলে রিদয়(২৭)৷
এসময় তার নিকট হতে ০১ টি চাকু ও ০১ টি লোহার শিকল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সে কুমিল্লা রেলস্টেশনের আশে পাশে অবস্থান করে এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। এছাড়াও সে উপরোক্ত ধারালো অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version