Home জাতীয় কোম্পানীগঞ্জে মিথ্যা মামলায় হয়রানিতে ২জন কারাগারে

কোম্পানীগঞ্জে মিথ্যা মামলায় হয়রানিতে ২জন কারাগারে

0

কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি: ন্যায়ের পক্ষে কথা বলায়,মিথ্যা মামলায় দুই জন কারাগারে! ঘটনার সুত্রে জানা যায় বিগত ৫ বছর যাবত দোকান কোটার জায়গাকে কেন্দ্র করে পিতা ও পুত্রের পাল্টাপাল্টি অর্ধশত মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলে। সমস্যা সমাধানের জন্য কোম্পানীগঞ্জের সুপরিচিত, মানবাধিকার  ব্যক্তিত্ব,ওমর ফারুক এবং টুকের বাজারের বিশিষ্ট সালিসকারক সদ্য প্রয়াত সফর মিয়ার মধ্যস্হতায়, টুকের বাজারের পল্লী ডাক্তার ফরিদ উদ্দীন ও তাহার পুত্র শরীফ উদ্দিন, পিতাপুত্রের দীর্ঘ দিনের দন্দ অবসান করে দেন। কিন্তু কিছু দিনের জন্য মনোমালিন্য বন্ধ থাকে এরপরে আবারো পুত্র শরীফ উদ্দিন একটি দোকান কোটার জন্য পিতা ফরিদ উদ্দিন কে মারধর,ও হুমকি ধমকি এমন কি চাপ প্রয়োগ করিয়া শারীরীক ভাবে ‘মারধর করিলে পিতা ফরিদ উদ্দিন,নিরুপায় হয়ে এলাকার সচেতন মহলের দৃষ্টি ও সহায়তা কামনা করেন।মুরব্বীর আহবানে মানবাধিকার কর্মী ওমর ফারুক ও সংবাদকর্মী শের তরিকুল ইসলাম সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে এলে। এতে শরীফ উদ্দিনের শশুর বাড়ির লোকজন চরমভাবে ক্ষুদ্ধ হন।

এ নিয়ে শরীফ উদ্দিন চার-বার মানবাধিকার কর্মী ওমর ফারুক কে প্রাণ নাশের জন্য ভাড়াটিয়া লোকজন নিয়ে হামলা করে বলে জানা যায়।বিগত-২১-১১-২০২৪ ইং তারিখ প্রায় আনুমানিক সকাল১০ ঘটিকার সময়  সিলেট জেলা আইনজীবী সমিতির৫নং ভবন বার হলের ২য় তলায় পুনরায় শরীফ উদ্দিন,ওমর ফারুক কে  চরমভাবে মারতে চড়াও হয়। এতে ওমর ফারুকের ছোট ভাই মহরম আলী,  এসে প্রাণে রক্ষা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শরীফ উদ্দিন ক্ষিপ্ত হয়ে সিলেট কোতওয়ালী থানায় নিরপরাধ ১৩ জন কে আসামি করে। নিজেকে ছাত্র সমন্বয়কের, পিতা পরিচয় দিয়ে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও উচ্চ মহলে তদবির করিয়ে  মামলাটি দায়ের করেন, মামলা নং-৫৩/জি আর নং-৫৩৪/ এ মামলায় সংবাদকর্মী শের তরিকুল ইসলাম,কে র‍্যাব সিলেট ৯ এর সদস্যদের কে দিয়ে টুকের বাজারে ডাঃ নুর মিয়া মার্কেটস্হ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করান।
এবং মানবাধিকার কর্মী ওমর ফারুকের একমাত্র পুত্র সন্তান শরীফ আহমদ আগুন,কে উক্ত মিথ্যা মামলায় দুই নং আসামী করেন। অদ্য ২৬-০২-২০২৫ ইং তারিখে (সিএমএম) অতিরিক্ত চীপ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে  আদালত জামিন না মঞ্জুর করে শরীফ আহমদ আগুন,কে জেল হাজতে প্রেরণ করেন। বর্তমানে শরীফ আহমদ আগুন, সিলেটের পুরাতন কারাগারে আটক রয়েছে বলে জানান, পিতা মানবাধিকার কর্মী ওমর ফারুক,তিনি ক্ষোভের সহিত বলেন ন্যায়ের পক্ষে কথা বলায় যেহেতু আমার নিরপরাধ একমাত্র পুত্র মিথ্যা “মামলায় জেলে আটকে রাখা হয়েছে। ভবিষ্যতে আমার ছেলের যে কোন কর্মকাণ্ড কে পূর্ণ সমর্থন করে যাবো এবং তাঁর নামের পূর্ণ মূল্যায়ন অক্ষুণ্ণ রাখতে আমি সর্বাত্মক সহযোগিতা করে যাবো বলে তিনি জানান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version