Home জাতীয় কুয়েটে ছাত্রদলের হামলায় ইবি ছাত্র ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ

কুয়েটে ছাত্রদলের হামলায় ইবি ছাত্র ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ

0

মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি: কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্র দলের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক মনির হোসেনের প্রেরিত যৌথ বিবৃতিতে সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম বলেন, ‘কুয়েটে ছাত্রদলের এই সন্ত্রাসী কর্মকাণ্ড আবারও প্রমাণ করলো যে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায়। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে তারা ক্যাম্পাসে ভীতির পরিবেশ সৃষ্টি করতে চাইছে।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমরা অবিলম্বে এই হামলার সাথে জড়িত সকল ছাত্রদল নেতাকর্মীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। কুয়েট প্রশাসনকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version