মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এডব্লিউ সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ৩ দিন ব্যাপী ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবির উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মহম্মদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নুর আহম্মেদ, পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওলিয়ার রহমান খাঁন, উপজেলা প্রেসক্লাব মহম্মদপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরিফ মোঃ আখতারুজ্জামান ও প্রভাষক মোঃ আবু নাঈম অনুষ্ঠানের উপস্থাপনার দায়ীত্ব পালণ করেন।
