Home সারাদেশ খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব ঐতিহ্যবাহী সাংগ্রাই, সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব ঐতিহ্যবাহী সাংগ্রাই, সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

0

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়ি পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ঐতিহ্যবাহী সাংগ্রাই ও চৈত্র সংক্রান্তি ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষ্যে,গত ৮ এপ্রিল হতে ১৮ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পানি খেলা এবং ঐতিহ্যবাহী “ধ” খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ আয়োজিত আপার পেরাছড়া পুলিশফাঁড়ি সংলগ্ন মাঠ সদর খাগড়াছড়ি, গত ৮ই এপ্রিল থেকে আজ ১৮ই এপ্রিল ২৫ইং বিকাল চারটায় চৈত্র সংক্রান্তি ও বৈসাবি উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক সহ খেলাধুলার পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অথিতি হিসাবে উপস্থিত, ২০৩ পদাতিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল শরিফ মোঃ আমান হাসান -উপস্থিত থাকার কথা থাকলেও কারণ বসত তিনি আসতে পারেনি।

এসময় মার্মা ঐক্য পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় সাধারন মানুষ ও রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের খেলাধুলায় অংশ নেওয়া খেলোয়ারগন সহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version