Home সারাদেশ দুমকী বৃদ্ধ মহিলাকে হত্যার অভিযোগ, অভিযুক্ত মনিরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা

দুমকী বৃদ্ধ মহিলাকে হত্যার অভিযোগ, অভিযুক্ত মনিরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা

0

মোঃ কামাল হোসেন পটুয়াখালী প্রতিনিধি :- পটুয়াখালীর দুমকিতে পিয়ারা বেগম নামে  (৬৫) বছরের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় মনির হোসেন (৪৮) নামে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
গত শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আলী আকবর খার বাড়িতে  ঘটনাটি ঘটে।  অভিযুক্ত মনির  হোসেন পাশ্ববর্তী লেবুখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মীর হোসেন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গভীর রাতে বাড়ীর বসত ঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রাশিদা বেগমের কাছে পানি  খাওয়ার কথা বলে দরজা খুলতে বলেন অভিযুক্ত মনির। রাত বেশী হওয়ায় ভয়ে রাশিদা দরজা না খোলার কারনে মনির ঘরের পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করেন । টাকা না পেয়ে রাশিদা বেগমের স্বামী বাবুল খানকে পিটিয়ে জখম করেন । ঘরে থাকা বাবুল খানের ৮০ বছরের অন্ধ মাতা পিয়ারা বেগম কে পিটিয়ে হত্যা করে।
প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম বলেন,  মনির পিছনের দরজা ভেঙ্গে ঘরে ঢুকলে ভয়ে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নিয়েছিলাম।
মনির একজন নিয়মিত মাদকসেবী ও মাদক কারবারী।  দুমকি থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাই ভয়ে বাড়ির কেহ তাকে থামাতে যেতে সাহস পায় নাই।
নিহতের স্বজনরা জানান, নিহতের গোপনাঙ্গ সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা  হয়েছ।
দুমকী থানা অফিসার ইনচার্জ  মোঃ জাকির হোসেন  বলেন, খবর পেয়ে অভিযুক্ত মনির হোসেন কে আটক করা হয়েছে। এ ঘটনায় দুমকি থানায় একটি হত্যা মামলা । তিনি আরো বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হামলায় আহত বাবুল খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য  মনির হোসেন  মূল বাড়ি দুমকির লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায় হলেও তার পরিবার সহ  নানার বাড়িতে  বসবাস করে ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version