Home সারাদেশ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দুমকিতে মানববন্ধন ও বিক্ষোভ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দুমকিতে মানববন্ধন ও বিক্ষোভ

0

মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:-  গাজায় সাধারন জনসাধারণের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে  ‘global strike for gaza কর্মসূচির অংশ মানববন্ধন  করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ জনতা।
সোমবার (৭ এপ্রিল ) বেলা ১১টা উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশন (ডুসা) ও দুমকি উপজেলা সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে  দুমকি নতুন বাজার এলাকার আল মামুন সুপার মার্কেট এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দুমকি নুতন বাজার এলাকায় শেষ হয়। উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেন।
দুমকি উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি সাফায়েত হোসেন সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দুমকি উপজেলা স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সদস্য রায়হান, ইমতিয়াজ, দুমকি উপজেলা শিবিরের সভাপতি মাসুদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুমকি উপজেলা শাখার সদস্য সোহেল রানা হিমু, ছাত্র প্রতিনিধি দুর্জয়, আমিনুল ইসলাম মৃর্ধা ও উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারী খালিদ হাসান মিলু প্রমুখ।

দুমকি উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফেজ বাকিবিল্লাহ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা অবিলম্বে গাজায় গণহত্যা ও হামলা বন্ধের দাবী জানান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version