Home সারাদেশ গাজায় মুসলমানদের উপর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে,খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজায় মুসলমানদের উপর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে,খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি:- গাজার মুসলিমদের উপর বর্বরোচিত বোমা হামলা ও গনহত্যার প্রতিবাদ,খাগড়াছড়িতে ছাত্র-জনতার,জামাত ইসলামী সহ চরমোনাই সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৭ এপ্রিল সোমবার খাগড়াছড়ি জেলা শহরের ছাত্র জনতা সকাল এগারো’টায়, চরমোনাই দুপুর আড়াই’টায় ও জামাত ইসলামী বিকাল সারে পাঁচটায়, গাজাবাসীর উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ করেছে।
খাগড়াছড়ি জেলার ছাত্রজনতা, চরমোনাই সর্মর্থিত ইসলামী সংগঠন ও বাংলাদেশ জামাত ইসলামী সহ জেলাবাসীর সর্বস্থরের জনগনের
অংশগ্রহনে, গাজায় যুদ্ধ বিরতি থাকার পরেও তা লঙ্ঘন করে গাজায় শিশু এবং মুসলমানদের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে ব্যবসায়ীদের এবং সাধারণ জনগণকে ইসরায়েলী পন্য ক্রয়-বিক্রয় বর্জনের আহ্বান জানানো হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version