Home সারাদেশ চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাম্পান

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাম্পান

0

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম আয়োজিত সাংবাদিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সাম্পান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কর্ণফুলী টিমকে ১-০ গোলে পরাজিত করে সাম্পান দল চ্যাম্পিয়ন হয়। খেলায় একমাত্র গোলটি করেন চ্যানেল আইয়ের রাশেদ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত উক্ত ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ের খেলায় কর্ণফুলী হালদা টিমকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে এবং সাম্পান দল সাঙ্গুকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল উঠে। চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্যরা এ খেলায় অংশ নেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। তিনি বলেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের আয়োজন সাংবাদিকদের তাদের দৈনন্দিন পেশাগত চাপের একঘেয়েমিতা কাটিয়ে উজ্জীবিত করতে সহায়তা করবে। তিনি সিআরএফের সার্বিক অগ্রগতিতে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সভাপতি কাজী আবুল মনসুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সি প্লাস টিভি সম্পাদক আলমগীর অপু, সাধারণ সম্পাদক সাংবাদিক আলিউর রহমান, ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ। ফুটবল খেলা পরিচালনা করেন ফিফার প্রাক্তন রেফারি আব্দুল হান্নান মিরন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version