Home সারাদেশ ১৬বছর পর পীরতলা বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৬বছর পর পীরতলা বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

0

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দীর্ঘ ১৬ বছর পর পটুয়াখালীর দুমকি  উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ বশির উদ্দিন সভাপতি ও আমিনুল ইসলাম শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি পদে ৪জন, সহসভাপতি পদে ৫জন সাধারণ সম্পাদক পদে ৪ জন যুগ্ম সাধারন সম্পাদক পদে ২জন সাংগঠনিক সম্পাদক পদে ৩জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ।
৩১৩জন ভোটারের মধ্যে ৩০৪ জন ভোট প্রদান করেন। এতে মটর সাইকেল প্রতিকে ১৫৪ ভোট পেয়ে বশির উদ্দিন  সভাপতি ও চশমা প্রতিকে ৯৯ ভোট পেয়ে আমিনুল ইসলাম শাহীন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়।
সহ সভাপতি পদে ইয়াকুব আলী,  হাফেজ মাহবুবুর রহমান ও রাম চরন গাইন, যুগ্ম সাধারন সম্পাদক পদে সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে খাইরুল আলম কোষাধ্যক্ষ পদে মোঃ সোহেল রানা নির্বাচিত হয়েছে।দপ্তর সম্পাদক পদে জি এম আবু বকর সিদ্দিক,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোঃ রাজিব, ধর্ম বিষয়ক সম্পাদক পদে রেজাউল করিম ও সমাজ কল্যান সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান পান্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
দুমকি  উপজেলা সদরের ঐতিহ্যবাহী পীরতলা বাজার বনিক সমিতি দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। বিগত সরকারের সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সভাপতি ও সাধারন সম্পাদক পদ দখলে রেখে তাদের মনোনীত ব্যাক্তিদের নিয়ে কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করতো। তাই এই ভোটকে কেন্দ্র করে ভোটার এবং প্রার্থীদের মাঝে ব্যাপক আনন্দঘন ও উৎসাহপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। ভোটারগন সকাল থেকে লাইন ধরে তাদের প্রত্যাশিত প্রার্থীকে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version