Home জাতীয় চোখের জলে বিদায় নিলেন প্রধান শিক্ষক সতী রানী বিশ্বাস

চোখের জলে বিদায় নিলেন প্রধান শিক্ষক সতী রানী বিশ্বাস

0

হৃদয় রায় সজীব নেত্রকোনা প্রতিনিধিঃ শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নেত্রকোনা সদর কান্দুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ বুধবার প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।প্রাক্তন ছাত্ররা প্রিয় শিক্ষককে ফুল দিয়ে বরণ করে মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন। এ সময় চারপাশের পরিবেশ যেনো ভারি হয়ে উঠে। শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।প্রিয় শিক্ষককের স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের সহকারি শিক্ষক আখলিমা আক্তার বলেন উনার শূন্যতা কখনই পূরণ হবার নয়। অনেক ভালো শিক্ষক ছিলেন। আমরা আমাদের চাকুুরি জীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। যার কারনে আমাদের সহকারি শিক্ষকদের কেউ ফাঁকিবাজি করার সুযোগ পেতো না। তিনি দক্ষতার সাথে স্কুল পরিচালনা করতেন।তিনি বলেন, স্যারের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারি শিক্ষকরা অনেক কিছু শিখেছি। এখান থেকে কোনো শিক্ষক যদি প্রমোশন নিয়ে কোথাও যান তবে স্যারকে অনুকরন করে তিনিও দক্ষতার সাথে একজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন।

সতী রানী বিশ্বাস ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারী কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় প্রাথামিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।পরে ১৯৯৪সালের ৯ সেপ্টেম্বর নেত্রকোনা সদর উপজেলার ২২ নং কান্দুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।দীর্ঘ ৩৯বছর ৯মাস ৮দিন পরে, আজ ১৯শে ফেব্রুয়ারী তার কর্মজীবনের অবসান ঘটে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version