স্টাফ রিপোর্টার – ঝিনাইদহ জেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজ জামে মসজিদ এর নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন, সাবেক সফল ছাত্রনেতা, সাবেক সফল যুব নেতা, হরিণাকুন্ডু উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদাহ ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব এ্যাডঃ এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ, সাবেক সফল যুবনেতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহিদুজ্জামান মনা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুর রউফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব, জে এম রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল ছাত্রনেতা বর্তমান জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আনন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী এলাকার সুধীজন এবং বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি এবং আব্দুর রউফ ডিগ্রী কলেজের স্বনামধন্য সভাপতি এ্যাডঃ কামাল আজাদ পান্নু।
