Home সারাদেশ আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠিত

আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠিত

0

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম:- ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশন নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ও চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের অধ্যাপক ডক্টর গিয়াস উদ্দিন তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের অধ্যাপক ও নজরুল গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডক্টর ফরিদুদ্দিন ফারুক।

শনিবার (২০ এপ্রিল) মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের দ্বিতীয় সম্মেলন ও পুণর্মিলনী চট্টগ্রাম নগরীর ‘সুইস পার্কে’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরবর্তী দু’বছরের জন্য সবার মৌখিক ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পর্ষদের বাকী সদস্যদের নির্বাচিত করার জন্য সম্মেলনের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্ষমতা দেয়া হয়। এসময় নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মুহাম্মদ গোলাম সোবহান। তাকে সহযোগিতা করেন দুই নির্বাচন কমিশনার যথাক্রমে মাওলানা জমিল আহমদ আনসারী ও মাওলানা মুহাম্মদ আবু বকর সিকদার।
নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন দাখিল ‘৯৯ ব্যাচসহ বিভিন্ন ব্যাচের সদস্যরা। ব্যবসায়ী নেতা ও পূর্ববর্তী কমিটির প্রবীণ সদস্য অ্যালামনাই মোহাম্মদ ফোরকান নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘দু’জনই আমার শিক্ষক এবং খুবই যোগ্য ব্যক্তি। দু’জনকেই অভিনন্দন জানাই।’ ব্যাংকার ইয়াকুব আলী বলেন, ‘দু’জনের হাত ধরে পূর্বের মতো এগিয়ে যাবে এসোসিয়েশন, তাতে সন্দেহ নেই।’

এদিকে, বিশিষ্ট রাজনীতিবিদ হাসান মুরাদও নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন। সাবেক ছাত্রনেতা কাজী পিয়ারু সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘সকল ভেদাভেদ ভুলে নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে এগিয়ে যাক এসোসিয়েশন। দু’জনকেই অভিনন্দন।’

দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র অধ্যক্ষ আমিরুজ্জামান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি সাহিত্য বিভাগের প্রফেসর ও ইসলামি ব্যাংকসমূহের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান মাদ্রাসার প্রাক্তন ছাত্র ডক্টর গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও নজরুল গবেষণা কেন্দ্রর পরিচালক ডক্টর ফরিদুদ্দিন ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১ সন্দ্বীপ থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা দিদারুল আলম মজুমদার।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version