Home জাতীয় টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ মানবপাচারকারী আটক

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ মানবপাচারকারী আটক

গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে বিশেষ অভিযান, উদ্ধার বিদেশি পিস্তল

0
???????????????

রূপালীদেশ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক কুখ্যাত মানবপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন মহেশখালিয়াপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকা থেকে ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তলসহ মো. ইয়াসিন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ইয়াসিন কক্সবাজার জেলার টেকনাফ থানার মহেশখালিয়াপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানবপাচার কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মানবপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version