Home সারাদেশ দুমকিতে রোগাকৃত গরুর গোস্ত বিক্রি, দু‘জনকে জরিমানা

দুমকিতে রোগাকৃত গরুর গোস্ত বিক্রি, দু‘জনকে জরিমানা

0

মোঃ কামাল হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:- পটুয়াখালীর দুমকিতে রোগাক্রান্ত গরু জবাই করে গোস্ত বিক্রির অপরাধে মেসার্স বিসমিল্লাহ গোস্তঘরের কর্মচারী ও গরুর প্রকৃত মালিককে ১০হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, শহরের নতুন বাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ গোস্তঘর এ গোস্ত বিক্রির জন্য প্রতিদিনের ন্যায় আজও গরু জবাই করে। আজকের জবাইকৃত গরুটি রোগাক্রান্ত, চামড়া পচনধরা দেখে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। পুলিশ আসার পুর্বেই কৌশলে পালিয়ে যায় দোকানের মালিক রনি মৃধা। পুলিশ এসে দোকানের কর্মচারি জাহিদুল ইসলাম(২৫)কে আটক এবং জবাইকৃত গরুর পচনধরা চামড়াসহ মাংস জব্দ করে। সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি মেজিষ্ট্রেট আবুজর মো: এজাজুল হক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচার বসিয়ে দোকান মালিকের পক্ষে কর্মচারি মো: জাহিদুল ইসলাম কে ১০ হাজার ও গরুটির প্রকৃত মালিক (বিক্রেতা) মো: রুস্তম আলীকে ১০হাজার টাকা জরিমানা করেন।

উপস্থিত জনতার দাবী মেসার্স বিসমিল্লাহ গোস্তঘরের মালিক রনি মৃধার বিরুদ্ধে আগেও অপেক্ষাকৃত দুর্বল ও রোগাক্রান্ত গরুর গোস্ত বিক্রির অভিযোগ রয়েছে। এমন একজন অসাধু মাংস ব্যবসায়িকে ১০হাজার টাকা জরিমানার দন্ড দেয়ায় ক্ষুব্ধ বাজারের ব্যবসায়িসহ সাধারণ মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিবেদককে বলেন খবর পেয়েই আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা মতে দোকানের কর্মচারী জাহিদুল ইসলাম কে ১০ হাজার ও গরুটি যার কাছ থেকে ক্রয় করা হয়েছে রুস্তুম আলী তাকেও ১০ হাজার টাকা জরিমানা দন্ড দিয়েছি এবং দোকানটি বন্ধ করার নির্দেশ দিয়েছি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version