Home জাতীয় ধুনট স্ট্রিট লাইট প্রকল্পের শুভ উদ্বোধন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন বৃক্ষ রোপণ,...

ধুনট স্ট্রিট লাইট প্রকল্পের শুভ উদ্বোধন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন বৃক্ষ রোপণ, গরু,টিন, সেলাই মেশিন বিতরণ

0
ধুনট স্ট্রিট লাইট প্রকল্পের শুভ উদ্বোধন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন বৃক্ষ রোপণ, গরু,টিন, সেলাই মেশিন বিতরণ
ধুনট স্ট্রিট লাইট প্রকল্পের শুভ উদ্বোধন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন বৃক্ষ রোপণ, গরু,টিন, সেলাই মেশিন বিতরণ

(বগুড়া প্রতিনিধি) : মান্যবর জেলা প্রশাসক, বগুড়া জনাব হোসনা আফরোজা স্যার গত ১৭/০৭/২৫ইং তারিখে ধুনট উপজেলার সরকারি দপ্তরসমূহ পরিদর্শন করেন। সকালে চলমান এইচএসসি/সমমান পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। পরে ধুনট থানা পরিদর্শন শেষে ধুনট পৌরসভার স্ট্রিট লাইট প্রকল্পের শুভ উদ্বোধন করেন। নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শন শেষে বিদ্যালয়কে দুটি ফুটবল প্রদান ও স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন। নিমগাছী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর, বাছুরের জন্য দানাদার খাদ্য ও ঔষধ বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত ‘সমৃদ্ধ জনপদ ধ্রুপদি ধুনট’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ (ডেস্কটপ কম্পিউটার, স্কুল বেঞ্চ, ডাস্টবিন, ফুটবল), মহিলাদের মাঝে সেলাই মেশিন, হতদরিদ্রদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করেন। বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুরণন (মুক্তমঞ্চ) ও ইউএনও বাংলোতে নির্মিত প্রশান্তি-ঘর (গোলঘর)-এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ইউএনও বাংলোতে বৃক্ষরোপন করেন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version