Home জাতীয় শ্রীপুরে বিএনপির লিফলেট বিতরণ 

শ্রীপুরে বিএনপির লিফলেট বিতরণ 

0
শ্রীপুরে বিএনপির লিফলেট বিতরণ 
শ্রীপুরে বিএনপির লিফলেট বিতরণ 

(শ্রীপুর, মাগুরা প্রতিনিধি) : মাগুরার শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সাচিলাপুর বাজারে  লিফলেট বিতরণ করেন শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য খন্দকার আব্বাস উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্যা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, শ্রীপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সব্দালপুর ইউনিয়ন বিএনপি নেতা মাহবুবুর রহমান মুকুল, মামুন মৃধা, রিপন মিয়া, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা মকিদুল ইসলাম, জিল্লুর রহমানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version