Home জাতীয় ফুলবাড়িয়ায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

ফুলবাড়িয়ায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

0
ফুলবাড়িয়ায় জামায়াতের সাংবাদিক সম্মেলন
ফুলবাড়িয়ায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

(ময়মনসিংহ প্রতিনিধি) ঃ  শুক্রবার (১২ সেপ্টম্বর) বিকালে ফুলবাড়িয়া উপজেলা সদরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নিজের অবস্থান স্পষ্ট করে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিন। এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. মাহবুবুর রহমান ফরাজী, উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম, নায়েবে আমীর অধ্যক্ষ গোলাম মোস্তফা, সেক্রেটারি ডা. আব্দুর রাজ্জাক, জামায়াত নেতা গোলাম রব্বানী, মো. আব্দুল মজিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদ হাসান প্রমুখ।
সম্মেলনে অধ্যাপক জসিম উদ্দিন বলেন, মত পার্থক্য থাকতে পারে সবাই একজনকে ভালবাসবে ব্যাপারটা এমন নয় তবে তারাও আমাদের ভাই, তাদেরকে বুঝিয়ে অনুনয় বিনয় করে আমাদের মধ্যে আনতে হবে। বিচ্ছিন্ন করা যাবে না ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে পাশ তো দুরের কথা ভালো করে ফেল করা যাবে না। সেক্ষেত্রে ভালোভাবে মোকাবেলা করতে হবে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version