(ময়মনসিংহ প্রতিনিধি) ঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদরের ফুড প্লেজারে শুক্রবার (১২সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি এডঃ মাহবুবুর রশীদ তামান্না। সঞ্চালনায় উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মােহাম্মদ সিরাজুল ইসলাম ও পৌর জিয়া পরিষদের সাধারন সম্পাদক এডঃ পরোয়ার হোসেন পিন্টু।
এ সময় বক্তব্য রাখেন পৌর জিয়া পরিষদের সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি অধ্যাপক নুরুল হুদা, নাজমুল হাসান সিদ্দিকী, প্রভাষক এনামুল হক, জিয়া পরিষদ নেতা অধ্যাপক কামরুজ্জামান, গোলাম মোস্তফা সুরুজ, মাসুদ রব্বানী, রাজ মামুন জুয়েল, কামরুল হাসান চৌধুরী সম্পদ, হারুন অর রশিদ বিএসসি, এডঃ রিয়াজ উদ্দিন, এডঃ রোমেন হোসাইন, সাংবাদিক এসএম গোলাম ফারুক আকন্দ, আঃ সাত্তার, আলী আশরাফ, রিয়াজুল ইসলাম হীরা, আতিকুর রহমান সুজন শিকদার, বেলায়েত হোসেন, মনির হোসেন, মনিরুজ্জামান রাসেল প্রমুখ।
