Home সারাদেশ মহম্মদপুরে ওয়ারেন্টভুক্ত আসামির পকেটে মিলল ইয়াবা

মহম্মদপুরে ওয়ারেন্টভুক্ত আসামির পকেটে মিলল ইয়াবা

0

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:-  মাগুরার মহম্মদপুরে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে ৩ আসামির পকেটে মিলল ইয়াবা ট্যাবলেট। ঘটনাটি ঘটেছে উপজেলার বাবুখালী ইউনিয়নে।

মহম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বাবুখালী পুলিশ ক্যাম্পের আইসি এসআই শুভঙ্কর রায় সঙ্গীয় সদস্যদের নিয়ে কোর্টের নির্দেশনা অনুযায়ী ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য বাবুখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে টহল জোরদার করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার পূর্বে বাবুখালী ইউনিয়নের মাধবপুর গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি আলতাব শেখ এর ছেলে রিকাবুল (৩২) ও শহীদ শিকদারের ছেলে নাসির হোসেন (২৭) কে গ্রেপ্তারের জন্য মাধবপুর বাজারে গিয়ে তাদেরকে আটক করেন। এ সময় আসামিদের পাশে থাকা রিকাবুলের ভাই লাভলু শেখ (লাবু) -২৮ ও মাগুরা সদরের আলোকদিয়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে সোহাগ শেখ (২২) কে সন্দেহ হলে তাকে আটক করা হয়। আটকের পর তল্লাশি করে সোহাগের নিকট থেকে ৬পিস, লাভলু শেখ (লাবু)র নিকট থেকে ৫ পিস ও নাসির হোসেনের নিকট থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করে তাদেরকে থানায় আনা হয়।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান বলেন, আটককৃত আসামিদেরকে ওয়ারেন্টস সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version