Home সারাদেশ মাগুরার মেডিকেল কলেজ আপাতত স্থানন্তর হচ্ছে না – প্রেস সচিব

মাগুরার মেডিকেল কলেজ আপাতত স্থানন্তর হচ্ছে না – প্রেস সচিব

0

মো.শাহিনুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি:- মাগুরায় মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১৮ এপ্রিল) তিনি এই মেডিকেল কলেজ পরিদর্শন করেন। এ সময় মাগুরা জেলা প্রশাসক, মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেস সচিবের সঙ্গে দেখা করেন।

মাগুরা মেডিকেল কলেজের ফলাফল ও অন্যান্য বিষয় সম্পর্কে তিনি অবহিত আছেন বলে তাঁদের জানান। এ সময় প্রেস সচিব তাদের বলেন, এখানে এসে যেটা দেখলাম, তাতে মনে হচ্ছে যে মাগুরা মেডিকেল কলেজ ভালোভাবেই চলছে। এখানকার বিষয়টি আমরা জানিয়েছি কর্তৃপক্ষকে, তারা বলেছেন যে মাগুরা মেডিকেল কলেজটাকে আপাতত সরানো হচ্ছে না, এইটা আমাদের তারা জানিয়েছেন।

মেডিকেল কলেজ পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় ক্রিকেটার সাকিব আল হাসানকে উদ্দেশ্য করেন বলেন সাকিব বিশ্ব তারকা হয়ে কিভাবে আওয়ামীলীগের মত একটি বাজে দলে যোগ দিলেন? যে দলের হাতে শুধু রক্তমাখা।

মেডিকেল কলেজ মাগুরাতেই থাকছে এমন খবরে মাগুরাবাসী আনন্দিত হয়েছে। এর আগে কলেজটি স্থানন্তরের কথা জেনে বিভিন্ন সময়ে আন্দোলন করে জেলার সর্বস্তরের জনগণ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version