Home জাতীয় মহম্মদপুরে নবগঠিত কলেজ ছাত্রদলের মিছিল

মহম্মদপুরে নবগঠিত কলেজ ছাত্রদলের মিছিল

0

রাসেল মিয়া, মহম্মদপুর, (মাগুরা) প্রতিনিধিঃ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এর স্বাক্ষরিত মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আমিনুর রহমান কলেজের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠন হয় ১লা জুন ২০২৫।

চুড়ান্ত কমিটি প্রকাশের পর ঈদুল আজহা পরবর্তী সময়ে কলেজ খোলার প্রথম দিনে আনন্দ মিছিল করেছে উক্ত কলেজ ছাত্রদলের নেতা – নেতৃবৃন্দ। এউপলক্ষে রবিবার সকাল ১১ ঘটিকায় কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করা হয়।

কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শোভাযাত্রা করে সদরের আহাদ চত্বরে এসে আলোচনা করেন। আলোচনায় কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শামিম শিকদার, সাধারণ সম্পাদক মোঃ পিয়াল হোসেন সহ কয়েকজন নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। নেতৃবৃন্দ বক্তব্যের মধ্যে কলেজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত রেখে লেখাপড়ার পাশাপাশি মহম্মদপুরকে একটি সুন্দর সমৃদ্ধ করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে কলেজ ক্যাম্পাসে ফিরে এসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের হাতে ফুলের তোড়া উপহার দেন ও মিষ্টি মুখ সহ সকল ছাত্রদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version