Home জাতীয় সরিষাবাড়ীতে শামিম তালুকদারের নির্দেশে মোনারপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার

সরিষাবাড়ীতে শামিম তালুকদারের নির্দেশে মোনারপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার

0

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) জামালপুরের সরিষাবাড়ীতে অতিবৃষ্টিতে মোনারপাড়া ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি সংস্কার কাজের উদ্ভোধন করা হয়।

জানা যায়, কয়েকদিনের টানা অতিবৃষ্টিতে পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামের একমাত্র রাস্তাটি বিভিন্ন স্থানে ইটের সলিং ভেঙে পাশের খালে পড়ে যায়। ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তা ভেঙে যাওয়ার ফলে যানবাহন ও স্থানীয়দের চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি নজরে আসে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম তালুকদারের। এসময় মানুষের চলাচলের সমস্যার কথা বিবেচনা করে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুকে রাস্তাটি সংস্কার করার জন্য নির্দেশ দেন শামিম তালুকদার।

শনিবার দুপুরে রাস্তাটিতে মাটি ফেলে সংস্কার কাজের উদ্ভোধন করা হয়। সংস্কার কাজের উদ্ভোধন করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু৷ এসময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী সরকার, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজল মাহমুদ, ৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মিয়াসহ স্থানীয়রা।

এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু বলেন, রাস্তাটি সম্প্রতি অতি বৃষ্টির কারনে ভেঙ্গে জনসাধারণ ও
যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি জানতে পেরে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব আমাকে রাস্তাটি সংস্কারের নির্দেশ দেন। তার নির্দেশেই ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতাদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তাটিতে মাটি ফেলে সংস্কার করার কাজ শুরু করা হয়েছে।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version