Home সারাদেশ মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

নদীপথে সংকটময় মুহূর্তে দ্রুত সাড়া; শিশুকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিল কোস্ট গার্ড

0

রূপালীদেশ ডেস্ক:

মুন্সিগঞ্জগামী একটি যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা সেবা দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, একই দিন এক ব্যক্তি তার ২ বছর বয়সী অসুস্থ শিশুকে উন্নত চিকিৎসার জন্য এমভি সম্পদ লঞ্চে করে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দুপুর ১২টার দিকে লঞ্চটি চাঁদপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় শিশুর পিতা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করেন।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত হাই স্পিড বোটে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

পরবর্তীতে শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য কোস্ট গার্ডের বোটে করে সদরঘাটে আনা হয় এবং সেখান থেকে সিভিল অ্যাম্বুলেন্সে শ্যামলীর মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

কোস্ট গার্ডের এই দ্রুত ও মানবিক উদ্যোগে শিশুটির জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version