রূপালীদেশ ডেস্ক:
সেন্টমার্টিন ও চট্টগ্রামের পৃথক দুই স্থানে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় সেন্টমার্টিন জেটি ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি সার্ভিস বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
অন্যদিকে, ২৬ এপ্রিল ভোরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আরেক অভিযানে ২১৫ বোতল বিদেশি মদ (হুইস্কি) জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮৮ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
জব্দকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
