Home জাতীয় টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

প্রায় ৭৫ লক্ষ টাকার মাদক উদ্ধার, পাচারকারীরা পালিয়ে যায়

0

রূপালীদেশ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকালে টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল নির্দিষ্ট এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাঠের ডিঙি নৌকাকে থামার সংকেত দেওয়া হলে নৌকায় থাকা এক জেলে তাৎক্ষণিকভাবে পানিতে লাফ দিয়ে পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা নৌকাটি তল্লাশি করে প্রায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা।

জব্দকৃত ইয়াবা ও নৌকার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে দেশের তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সকলকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, টেকনাফ অঞ্চল দীর্ঘদিন ধরে মাদক পাচারের একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এই অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version